প্রশিক্ষণের ধারণা ও সংজ্ঞা

আজকে আমাদের আলোচনার বিষয় প্রশিক্ষণের ধারণা ও সংজ্ঞা

প্রশিক্ষণের ধারণা ও সংজ্ঞা

 

প্রশিক্ষণের ধারণা ও সংজ্ঞা

 

প্রশিক্ষণের ধারণা ও সংজ্ঞা

কর্মীদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো প্রশিক্ষণ। প্রশিক্ষণ হচ্ছে একটি সংগঠিত এবং চলমান শিক্ষাদানের প্রক্রিয়া যার মাধ্যমে কর্মীদের কার্যসম্পাদনের জ্ঞান, দক্ষতা, মনোভাব এবং আচরণের উৎকর্ষতা সাধিত হয়। একটি প্রতিষ্ঠানের কার্য সঠিক এবং দক্ষতার সাথে সম্পাদনের পূর্বশর্তই হচ্ছে প্রশিক্ষণ।

প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধি পায় এবং পুরানো কর্মীদের আধুনিক প্রযুক্তি ও পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য গড়ে তোলা হয়। চাকরিরত কর্মীদের পেশাগত ও কারিগরি জ্ঞান বৃদ্ধির নিমিত্তে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। বিভিন্ন বিশেষজ্ঞ প্রশিক্ষণকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে প্রশিক্ষণের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা উল্লেখ করা হলো ।

Gary Dessler 4, “Training refers to the methods used to give new or present employees the skills to perform their jobs” অর্থাৎ নতুন বা বর্তমান কর্মীদের কার্য সম্পাদনের দক্ষতা বৃদ্ধির জন্য যে উপায় ব্যবহৃত হয় তাকে প্রশিক্ষণ বলে ।

David A. Decenzo Robbins “Training is a learning experience in that it seeks a relatively permanent change in an individual that will improve his or her ability to perform on the job. Training can involve the changing of skills, knowledge, atitutde on social behavior.”

অর্থাৎ প্রশিক্ষণ হচ্ছে এমন একটি শিক্ষণ অভিজ্ঞতা যা একজন ব্যক্তির মধ্যে তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন আনে এবং কর্মক্ষেত্রে কার্য সম্পাদনের সামর্থ্যের উন্নতি ঘটায়। প্রশিক্ষণ দক্ষতা, জ্ঞান, মনোভাব ও সামাজিক আচরণের পরিবর্তনের সঙ্গে সম্পৃক্ত।

Robert Kreitner “Training is the process of changing employees’ behavior and/or attitudes through some types of guided experience” অর্থাৎ কতিপয় নির্দেশিত অভিজ্ঞতার মাধ্যমে কর্মীর আচরণ এবং মনোভাবের পরিবর্তন সাধনের প্রক্রিয়াকে প্রশিক্ষণ বলে।

 

Edwin B. Flippo “Training is the act of increasing the knowledge and skill of an employee for doing a particular job.” অর্থাৎ একটি নির্দিষ্ট কার্যসম্পাদনের লক্ষ্যে কর্মীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির কৌশলকে প্রশিক্ষণ বলে।

Milkovich and Boudreau 4, “Training is a systematic process of changing the behavior, knowledge, and/or motivation of present employees to improve the match between employee characteristics and employment requirements.” অর্থাৎ, কর্মীর গুনাবলি এবং নিয়োগের প্রয়োজনের মধ্যে সমন্বয়ের উন্নয়নে বর্তমান কর্মীদের আচরণ পরিবর্তন, জ্ঞান এবং প্রেষণার পদ্ধতিগত প্রক্রিয়াকে প্রশিক্ষণ বলে ।

Cascio- 4, “Training consists of planned programmes designed to improve performance at the individual, group and/or organizational levels improved performance inturn implies that there have been measurable changes in knowledge, skills attitude and social behavior.”

অর্থাৎ, প্রশিক্ষণ হলো ব্যক্তিক এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে উন্নত কর্মসম্পাদনের পরিকল্পিত কর্মসূচি। উন্নত কার্য সম্পাদন করতে পরিমাপনীয়ভাবে কর্মীদের জ্ঞান, দক্ষতা, মনোবল ও সামাজিক আচরনের পরিবর্তন সাধনকে বুঝায় ।

Skinner Invancevich- 4, “Training is a continual process of helping employees perform at a high level.” অর্থাৎ, কর্মীদের উচ্চমাত্রায় কার্যসম্পাদনে সহায়তাদানের অবিরত প্রক্রিয়া হচ্ছে প্রশিক্ষণ ।”

 

প্রশিক্ষণের ধারণা ও সংজ্ঞা

 

পরিশেষে বলা যায় যে, প্রশিক্ষণ হচ্ছে একটি সংগঠিত ধারাবাহিক শিক্ষাদানের প্রক্রিয়া যার মাধ্যমে মানবসম্পদের জ্ঞান, দক্ষতা, আচরণের পরিবর্তন ও মনোভাবের উন্নয়ন সাধিত হয়। এর ফলস্বরুপ প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি, অপচয় ও ক্ষয়-ক্ষতি হ্রাস, কর্মীদের সময়ের সদ্ব্যবহার এবং মনোবল বৃদ্ধি পায় ।

Leave a Comment