আজকে আমাদের আলোচনার বিষয় নির্বাহী বা ব্যবস্থাপকদের ক্ষতিপূরণর পরিকল্পনা উপাদানসমূহ
Table of Contents
নির্বাহী বা ব্যবস্থাপকদের ক্ষতিপূরণর পরিকল্পনা উপাদানসমূহ
নির্বাহী বা ব্যবস্থাপকদের ক্ষতিপূরণর পরিকল্পনা উপাদানসমূহ
প্রতিষ্ঠানের নির্বাহীগণ বা ব্যবস্থাপকবৃন্দ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। আর তাই শ্রমিক কর্মী নিম্নস্তরের ব্যবস্থাপকদের সাথে উচ্চস্তরের ব্যবস্থাপকদের বেতন কাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধার পার্থক্য থাকাটাই স্বাভাবিক। নির্বাহীগণ বা ব্যবস্থাপকবৃন্দকে তাদের কাজের অবদানের স্বীকৃতিস্বরূপ যে আর্থিক ও অনার্থিক এবং বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করা হয় তাকে নির্বাহী ক্ষতিপূরণ বা পারিশ্রমিক বলা হয় ।
প্রতিষ্ঠানের নির্বাহী বা উচ্চপদস্থ কর্মকর্তা বা ব্যবস্থাপকদের ক্ষতিপূরণ বা পারিশ্রমিক সাধারণত তিনটি উপাদানের সমন্বয়ে গঠিত। উপাদানগুলো নিম্নরূপ :
১। মূল বেতন (Basic salary )
২। সম্পূরক আর্থিক ক্ষতিপূরণ (Supplemental financial compensation)
৩। সম্পূরক অনার্থিক ক্ষতিপূরণ বা অতিরিক্ত ক্ষতিপূরণ (Supplemental non-financial compensation)

চিত্র : নির্বাহী ক্ষতিপূরণ পরিকল্পনার উপাদানসমূহ
মূল বেতন (Basic salary):
প্রতিষ্ঠানের নির্বাহী বা শীর্ষ ব্যবস্থাপকদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, যোগ্যতা ও কার্যসম্পাদনের দক্ষতার কারণে সাধারণ কর্মীদের তুলনায় শীর্ষ ব্যবস্থাপকণকে উচ্চ হারে বেতন প্রদান করা হয়ে থাকে। সাধারণত দুইটি কারণে শীর্ষ নির্বাহীদের অধিক বেতন প্রদান করা হয়ে থাকে।
i. প্রতিষ্ঠানে প্রতিভাবান ও অধিক দক্ষ নির্বাহীর অভাব থাকে। তাই তাদের প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য উচ্চ বেতন প্রদান করা হয়।
ii. ঊর্ধ্বতন নির্বাহীদের উন্নত কার্যসম্পাদনের জন্যও উচ্চ বেতন প্রদান করা হয়ে তাকে। এছাড়াও ঊর্ধ্বতন নির্বাহীদের উচ্চ বেতন প্রদানের কারণে অধস্তন নির্বাহীরাও ভবিষ্যতে অধিক বেতন লাভের আশায় উন্নত কার্যসম্পাদনে সচেষ্ট হয়।
সম্পূরক আর্থিক ক্ষতিপূরণ (Supplimental financial compensation):
বেতনের পাশাপাশি শীর্ষ নির্বাহী বা ব্যবস্থাপকদের অধিক হারে বোনাস প্রদান ও স্টক ক্রয়ের সুযোগ দান করা হয়। এ জাতীয় ক্ষতিপূরণ শীর্ষ নির্বাহীদের মূল বেতনের সাথে যুক্ত হয়ে তাদের বেতনের পরিমাণকে বৃদ্ধি করে।
বিলম্বিত বোনাস (Deferred bonus) :
প্রতিষ্ঠানের বিক্রয় এবং মুনাফার ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ স্বরূপ শীর্ষ নির্বাহী বা ব্যবস্থাপকদের যে বোনাস প্রদান করা হয় তাকে বিলম্বিত বোনাস বলা হয়। এরূপ বোনাস চলতি নির্দিষ্ট বছরে লাভ করলেও তা ভবিষ্যতে পরবর্তী কয়েক মাস বা কয়েক বছরে বণ্টন করা হয়ে থাকে। এটি শীর্ষ ব্যবস্থাপক বা নির্বাহীদের মোট পারিশ্রমিকের পরিমাণকে ব্যাপক হারে বৃদ্ধি করাসহ প্রতিষ্ঠানে তাদেরকে ধরে রাখতে বিশেষ সহায়তা প্রদান করে ।
শেয়ার বা স্টক ক্রয় (Purchasing share or stock):
এটি একটি প্রণোদনামূলক ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট মূল্যে নিকট ভবিষ্যতে শীর্ষ ব্যবস্থাপক বা নির্বাহীদের প্রতিষ্ঠানের স্টক বা শেয়ার ক্রয়ের সুযোগ প্রদান করা হয়ে থাকে। সাধারণত শীর্ষ নির্বাহীদের কার্যসম্পাদনের মানের ভিত্তিতে প্রণোদনামূলক পুরষ্কার হিসেবে স্বল্পমূল্যে বা অনেক ক্ষেত্রে নিম্নমূল্যে বা বিনামূল্যে স্টক ক্রয়ের সুযোগ দেওয়া হয়।
এখানে উল্লেখ্য যে, এসব বিলম্বিত বোনাস বা স্টক ক্রয়ের সুযোগ কেবল মাত্র শীর্ষ নির্বাহীদের ক্ষেত্রেই প্রযোজ্য। সাধারণ নির্বাহী বা কর্মীদের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়।
সম্পূরক আর্থিক ক্ষতিপূরণ (Supplemental non-financial compensation):
অতিরিক্ত সুবিধাদি (Perquisites):
সাধারণ সুবিধাদির অতিরিক্ত সুবিধা হিসেবে শীর্ষ নির্বাহীদের যেসব সুযোগ- সুবিধা প্রদান করা হয় তাকে অতিরিক্ত সুবিধা বলা হয়ে থাকে। সাধারণত শীর্ষ নির্বাহীরা এরূপ সুযোগ সুবিধার অর্ন্তভুক্ত হন। সাধারণ নির্বাহী বা কর্মীরা এরূপ সুযোগ-সুবিধার অর্ন্তভুক্ত হন না। দক্ষ ও কর্মপারদর্শী উচ্চ নির্বাহীদের প্রতিষ্ঠানে ধরে রাখার জন্য এবং প্রতিষ্ঠানের স্বার্থে তাদের কঠোর পরিশ্রম ও দক্ষতার সাথে কার্যসম্পাদনের প্রেষণা হিসাবে অতিরিক্ত সুবিধা প্রদান করা হয়ে থাকে।
সাধারণত বড় অংকের জীবনবিমার প্রিমিয়াম, ক্লাবের সদস্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য গাড়ি, মুক্ত খরচ হিসাব, বর্ধিত পেনশন হিসাব, ব্যক্তিগত চুক্তি, ট্যাক্স, আইনগত পরামর্শ ও আর্থিক বিশেষ খরচ, টেলিফোন সেবা প্রদান ইত্যাদি আকারে এসব বর্ধিত অনার্থিক ক্ষতিপূরণ বা অতিরিক্ত সুবিধাদি প্রদান করা হয়।
সোনালী অবতরণ ছত্র (Golden parachute):
প্রতিষ্ঠানের বিলুপ্তিতে শীর্ষ নির্বাহীদের প্রাপ্ত বড় অংকের আর্থিক সুবিধা অথবা এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে একত্রিত করে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে শীর্ষ নির্বাহীগণ উচ্চ পদে আসীন হওয়ায় প্রাপ্ত সুবিধাকে সোনালী অবতরণ ছত্র বলা হয়।
Decenzo Robbins, “Golden parachute is a protection plan for executives in the event that they are served from the organisation” অর্থাৎ, সোনালী অবতরণ ছত্র বলতে এরূপ একটি সংরক্ষণ পরিকল্পনাকে বুঝায় যা তাদের প্রতিষ্ঠানের সেবা প্রদান থেকে উদ্ভূত হয়। শীর্ষ নির্বাহী নিজেকে সংরক্ষণের স্বার্থে এরূপ সুবিধা প্রাপ্তিকে নিশ্চিত করে।

১৯৮০ সালের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে সোনালী অবতরণ ছত্র ব্যবস্থা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। যখন এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে একত্রিত করে নতুন প্রতিষ্ঠান গড়ে তোলে তখন শীর্ষ নির্বাহীগণ এই ধরনের সুবিধাপ্রাপ্তির নিশ্চয়তা বিধান করে।
