আজকে আমাদের আলোচনার বিষয় প্রান্তিক সুবিধার ধারণা ও সংজ্ঞা
Table of Contents
প্রান্তিক সুবিধার ধারণা ও সংজ্ঞা

প্রান্তিক সুবিধার ধারণা ও সংজ্ঞা
১৯৪৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম প্রান্তিক সুবিধা প্রদান চালু হয়। বর্তমানে পৃথিবীর অনেক দেশে এই পদ্ধতি ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে ইতালিতে একজন কর্মী তার মোট সুবিধার ৪২% প্রান্তিক সুবিধা ভোগ করে থাকে। মজুরি ও অধিবৃত্তি ছাড়া কর্মীদের যে নানা ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকে প্রান্তিক সুযোগ সুবিধা বলে।
Edwin B.Flippo 4, “Fringe benefits can be constructed to include all experiences designed to benefits employees over and above regular base pay and direct variable compensation related to output. অর্থাৎ প্রান্তিক সুবিধার উদ্দেশ্যসমূহ নিম্নে উল্লেখ করা হলো:
১. অধিকতর উৎপাদনের জন্য কর্মীদের মানসিক প্রেষণা প্রদান করা ;
২. কর্মী ও ব্যবস্থাপনার মধ্যে সৌহার্য্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা;
৩. কর্মীদের কার্যসন্তুষ্টি ও দক্ষতা বৃদ্ধি করা;
৪. কর্মীদের মনোবল এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য উন্নয়ন করা;
৫. প্রতিষ্ঠানে কর্মী অনুপস্থিতির হার হ্রাস করা;
৬. শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা;
৭. প্রতিষ্ঠানে শ্রমিক সংঘের প্রভাব হ্রাস করা;
৮. দেশের আইনগত বিধি-বিধানসমূহ যেমন বৃদ্ধ বয়সে পেনশন, বিমা বা স্বাস্থ্য সেবা, বেকার ভাতা, সামাজিক নিরাপত্তা প্রভৃতি প্রদান করা ।
প্রান্তিক সুবিধার শ্রেণিবিভাগ
নিম্নে প্রান্তিক সুবিধার শ্রেণিবিভাগ আলোচনা করা হলো :
কর্মীদের ছুটির জন্য অর্থ পরিশোধ ( Payment for availing leave):
সাধারণত অসুস্থতাজনিত ছুটি, ব্যক্তিগত ছুটি, বন্ধকালীন ছুটি, মাতৃত্বকালীন ছুটি, শিক্ষাকালীন ছুটি প্রভৃতি ক্ষেত্রে কর্মীদেরকে যে সুবিধা প্রদান করা হয় তা কাজ ছাড়া অর্থ পরিশোধের মধ্যে পড়ে।
বিপত্তি রোধকরণ (Hazard protection ):
প্রতিষ্ঠানের কর্মীদের কতগুলো বিপদ-আপদের সম্মুখীন হতে হয়। যেমন- স্থায়ী অক্ষমতা, আঘাত পাওয়া, অসুস্থতা, বার্ধক্য ও মৃত্যু। এই সময়ে কর্মীদের বিপত্তি রোধ করার জন্য বিভিন্ন ধরনের প্রান্তিক সুবিধা প্রদান করা হয়।
কর্মীদের সুযোগ সুবিধা ও সেবা (Employees benefit and service):
প্রতিষ্ঠানের কর্মীদের নিয়মিতভাবে কিছু সুযোগ-সুবিধা ও সেবা প্রদান করা হয়। যেমন- বাসস্থান, খাদ্য, বিনোদন, ক্যাফেটেরিয়া সন্তানদের জন্য শিক্ষার ব্যবস্থা, উৎসব বোনাস, চিকিৎসা ও যাতায়াত সুবিধা ইত্যাদি প্রান্তিক সুবিধার অর্ন্তভুক্ত।

আইনগত পরিশোধ ( Legally required payments) :
প্রতিষ্ঠানের কর্মীদের দেশের প্রচলিত আইন অনুসারে কিছু সুযোগ-সুবিধা যেমন বৃদ্ধ বয়সে পেনশন, বিমা ও স্বাস্থ্য সেবা, বেকার ভাতা, সামাজিক নিরাপত্তা প্রভৃতি প্রদান করা হয় যা প্রান্তিক সুবিধার অন্তর্ভুক্ত।
