শিক্ষণ কী?

আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষণ কী?

শিক্ষণ কী?

 

শিক্ষণ কী?

 

শিক্ষণ কী?

অভিজ্ঞতার সাহায্যে নতুন কোনো ধারণা কিংবা নতুন কোনো আচরণ আয়ত্ত করাকে শিক্ষণ বলে। অন্যভাবে বলা যায় যে, পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটি প্রক্রিয়াই হচ্ছে শিক্ষণ। শিক্ষণের ফলে কর্মীর আচরণে অপেক্ষকৃত স্থায়ী পরিবর্তন সাধিত হয়। শিক্ষণ আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অনুশীলনের মধ্যেমে করা হয়ে থাকে ।

H.W. Bernard এর মতে, “Learning is the modification of behavior” অর্থাৎ- শিক্ষণ হলো আচরণের পরিবর্তন। Organ 4 Hamer “Learning may be defined as relatively permanent change is beahvior potentiality that results from reinforced practice and experience.” অর্থাৎ, পুনঃ অর্জন প্রক্রিয়া অথবা অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কোনো ব্যক্তির সম্ভাব্য আচরনের তুলনামূলক স্থায়ী পরিবর্তনকে শিক্ষণ বলে ।

Decenzo & Robbins, “Learning is concerned with bringing about relatively permanent change as a result of experience. This can be done through direct experience by doing or indirectly through observation.” অর্থাৎ, অভিজ্ঞতার ফলে তুলনামূলকভাবে স্থায়ী পরিবর্তন আনার সঙ্গে শিক্ষণ সম্পৃক্ত। প্রত্যক্ষ অভিজ্ঞতা কাজ করার মাধ্যমে এবং পরোক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে এরূপ পরিবর্তন আনয়ন করা হয়।

 

পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর একটি প্রক্রিয়া হচ্ছে শিক্ষণ। এর মাধ্যমে কর্মী নতুন কিছু আয়ত্ত করে। সাম্প্রতিককালে Albert Bandura শিক্ষণের একটি নতুন তত্ত্ব উদ্ভাবন করে বলেন, “Learning is a continuous interaction between the individual and the particular social environment in which he or she functions. This is called Social Learning Theory.”

অর্থাৎ, শিক্ষণ হচ্ছে কোনোব্যক্তি এবং বিশেষ সামাজিক পরিবেশের মধ্যে এরূপ একটি অবিরাম মিথষ্ক্রিয়া যাতে সে কাজ করে। একে সামাজিক লক্ষণ তত্ত্ব বলে।

উপরের এই আলোচনা থেকে বুঝা যায় যে,

ক. শিক্ষণ হচ্ছে আচরণের পরিবর্তন;

খ. অভিজ্ঞতা বা অনুশীলনের মাধ্যমে আচরণের পরিবর্তন সাধন করা হয়;

গ. অভিজ্ঞতা বা অনুশীলনের কারণে পরিবর্তিত আচরণ অপেক্ষাকৃত স্থায়ী হবে;

 

শিক্ষণ কী?

 

ঘ. শিক্ষণ উদ্দেশ্যমূলক ও লক্ষাভিমূখী হবে;

ঙ. শিক্ষণ পরিবর্তিত পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী হবে;

Leave a Comment