আজকে আমাদের আলোচনার বিষয় ব্যবস্থাপনা উন্নয়নের ধারণা ও সংজ্ঞা
ব্যবস্থাপনা উন্নয়নের ধারণা ও সংজ্ঞা

ব্যবস্থাপনা উন্নয়নের ধারণা ও সংজ্ঞা
প্রতিষ্ঠানের নির্বাহী বা ব্যবস্থাপকের জ্ঞান ও দক্ষতাকে সুসংগঠিত করে ভবিষ্যতে যোগ্য ব্যবস্থাপক তৈরির পরিকল্পিত কর্মসূচি হচ্ছে ব্যবস্থাপনা-উন্নয়ন। ব্যবস্থাপনা শিক্ষা ও প্রশিক্ষণের সমন্বয়ে এরূপ ব্যবস্থাপনা-উন্নয়ন করা হয়ে থাকে। অন্যভাবে বলা যায় যে, ব্যবস্থাপনা-উন্নয়ন হচ্ছে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বা নির্বাহীদের বর্তমান ও ভবিষ্যৎ দায়িত্ব পালনের উপযোগী জ্ঞান, দক্ষতা, কার্যক্ষমতা ও মনোভাব বৃদ্ধির একটি পদ্ধতিগত প্ৰক্ৰিয়া।
Gary Dessler 4, “Management development is any attempt to improve managerial performance by imparting knowledge, changing attitudes or increasing skills.” অর্থাৎ ব্যবস্থাপনার উন্নয়ন হচ্ছে ব্যবস্থাপকীয় কার্যসম্পাদন উন্নয়নের এমন এক প্রচেষ্টা; যা জ্ঞান প্রদান, মনোভাবের পরিবর্তন ও দক্ষতা বৃদ্ধির দ্বারা অর্জিত হয়।
Prof. R. W. Griffin এর মতে, “Management development refers to teaching managers and professionals the skills needed for both present and future jobs.” অর্থাৎ, ব্যবস্থাপনা-উন্নয়ন বলতে ব্যবস্থাপক ও পেশাজীবীদের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শিক্ষাদানের প্রক্রিয়াকে বুঝায় ।
ব্যবস্থাপনা-উন্নয়নের সংজ্ঞা দিতে গিয়ে Decenzo 3 Robbins বলেন, “Management development is more future oriented, and more concerned with education than is employee training or assisting a person to become a better performer.” অর্থাৎ, ব্যবস্থাপনা উন্নয়ন অধিকতর ভবিষ্যতমুখী এবং কর্মী প্রশিক্ষণের চেয়ে অধিকতর শিক্ষার সাথে সম্পর্কিত, যা কোনো ব্যক্তিকে উন্নত কার্যসম্পাদক হিসেবে তৈরি করতে সহায়ক।
Skinner Ivancevich, “Management development refers to the process of educating and developing selected personnel, so that they have the knowledge, skills, attitudes and understanding needed to manage in future positions.”

অর্থাৎ, ব্যবস্থাপনা-উন্নয়ন নির্বাচিত কর্মীদের শিক্ষা ও উন্নয়নের এমন একটি প্রক্রিয়া; যাতে তাদের জ্ঞান, দক্ষতা, মনোভাব এবং বোধগম্যতা ভবিষ্যৎ পদে দায়িত্ব পরিচালনার প্রয়োজন মেটায়।”
