আজকে আমাদের আলোচনার বিষয় প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নের মধ্যে পার্থক্য
Table of Contents
প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নের মধ্যে পার্থক্য

প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়নের মধ্যে পার্থক্য
Prof. Weihrich ও Koontz ব্যবস্থাপনা উন্নয়ন ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেন, “The term manager development refers to long term, future-oriented progress and the programes a person makes in learning how to manage. Managerial training on the other hand, pertains to the programs that facilitate the learning process and is mostly a short-term activity to help perople to do their jobs better.”
ব্যবস্থাপকের উন্নয়ন বলতে দীর্ঘমেয়াদি ভবিষ্যৎমুখী কর্মসূচি এবং কোনো ব্যক্তির অগ্রগতিকে বুঝায়-যা কীভাবে পরিচালনা করা হবে তা শিক্ষণের মাধ্যমে লাভ করা হয়। অপরপক্ষে, ব্যবস্থাপকীয় প্রশিক্ষণ বলতে সেসব কর্মসূচিকে বুঝায়-যা শিক্ষণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে এবং অধিকাংশ ক্ষেত্রে উন্নততর কার্যসম্পাদন করতে কর্মীকে একটি স্বল্পমেয়াদি কার্যক্রম হিসেবে সহায়তা দান করে।
প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা উন্নয়ন এই দুটো বিষয়কে এক এবং অভিন্ন মনে হলেও এই দুটি বিষয়ের মধ্যে যথেষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। নিম্নে এই পার্থক্যগুলো আলোকপাত করা হলো।
প্রশিক্ষণ (Training)
- কোনো একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির নাম হচ্ছে প্রশিক্ষণ ।
- প্রশিক্ষণ একটি তাৎক্ষণিক বিষয় যা বর্তমান পদে কর্মরত কর্মীদের জ্ঞান ও দক্ষতার উন্নতির সাথে সম্পৃক্ত।
- প্রশিক্ষণ হচ্ছে স্বল্পমেয়াদি কার্যক্রম যা কর্মীদের উন্নত কার্যসম্পাদনে সহায়তা করে।
- প্রশিক্ষণ হচ্ছে সেসব কর্মসূচি যা শিক্ষণ প্রক্রিয়ার সহায়ক ভূমিকা পালন করে ।
- প্রশিক্ষণ কর্মীদের কারিগরি জ্ঞান ও দক্ষতার উন্নতি ঘটায় ।
- প্রশিক্ষণ বর্তমান কার্যসম্পাদনের জন্য কর্মীর দক্ষতা বৃদ্ধি করে এবং কর্মী উন্নয়নই প্রশিক্ষণ | প্রক্রিয়ার মূল লক্ষ্য।
- প্রশিক্ষণ বলতে মূলত সর্বস্তরের কর্মীর উন্নয়নকেই বুঝায় ।
ব্যবস্থাপনা উন্নয়ন (Management Development )
- ব্যবস্থাপনার উন্নয়ন বলতে ব্যবস্থাপক ও পেশাজীবীদের বর্তমান ও ভবিষ্যতের প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শিক্ষা দানের প্রক্রিয়াকে বুঝায়।
- ব্যবস্থাপনা উন্নয়ন ব্যবস্থাপকদের সাথে সম্পৃক্ত কার্যক্রম হিসেবে পরিলক্ষিত হয়।
- ব্যবস্থাপনা উন্নয়ন হচ্ছে দীর্ঘমেয়াদি কর্মসূচি যার মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালনার উন্নতি ত্বরান্বিত করা হয়।
- ব্যবস্থাপনা উন্নয়ন হচ্ছে ভবিষ্যৎমুখী পরিকল্পনা ও কর্মসূচি যা ব্যক্তিদের ভবিষ্যৎ দায়িত্ব পালনের শিক্ষা দেয়।
- ব্যবস্থাপনা উন্নয়নে ব্যবস্থাপকদের তাত্ত্বিক ও ধারণাগত জ্ঞান দান করে।
- ব্যবস্থাপনা উন্নয়ন ব্যবস্থাপকদের ভবিষ্যতের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার উন্নয়ন ঘটায় এবং ব্যবস্থাপক বা নির্বাহীদের উন্নয়নই ব্যবস্থাপনা উন্নয়নের মূল লক্ষ্য।
- ব্যবস্থাপনা উন্নয়ন বলতে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকদের উন্নয়নসহ প্রাতিষ্ঠানিক উন্নয়নকে বুঝায় ।

