আজকে আমাদের আলোচনার বিষয় পেশার স্তরসমূহ
Table of Contents
পেশার স্তরসমূহ

পেশার স্তরসমূহ
অনুসন্ধান স্তর (Exploration Stages):
এই স্তরে একজন যুবক-অথবা যুবতী কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন শেষে কর্মজীবনের প্রস্তুতি হিসাবে কাঙ্ক্ষিত বা পছন্দের পেশা খুঁজতে থাকে। কোনো যুবক বা যুবতীর পেশা পছন্দের ওপর কতগুলো বিষয় প্রভাব বিস্তার করে। যেমন- মানসিক গড়ন, পারিবারিক পেশা, বাস্তবতা অথবা সন্তানকে নিয়ে বাবা-মার প্রত্যাশা। একজন যুবক বা যুবতীর পেশা নির্বাচন সব সময় যে সঠিক হবে এমনটা নয়। কখনও কখনও ভুলও হতে পারে।
কাজের ধরন বা কার্যক্ষেত্রের পরিবেশ তার প্রত্যাশা অনুযায়ী নাও হতে পারে। আবার আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী একজন যুবক বা যুবতী চাইলেই তার পছন্দের পেশায় যোগদান করতে পারবে এমনটা নয়। এক্ষেত্রে সামগ্রিক বাস্তবতা এবং চাকরি প্রাপ্যতার ওপর নির্ভর করে পেশা বাছাইয়ের বিষয়টি।
সুস্থিতি স্তর (Establishment Stages):
কর্মক্ষেত্রে একজন কর্মীর প্রথম নিয়োগ লাভ বা যোগদানের সময় থেকে শুরু করে চাকরি ক্ষেত্রে স্থায়িত্ব লাভ পর্যন্ত সময়কালকে সুস্থিতি বা প্রতিষ্ঠা লাভ বলা হয়ে থাকে। একজন কর্মী কোনো কাজে যোগদান করার পর উক্ত কার্যসম্পর্কে দক্ষতা অর্জনের চেষ্টা করে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কর্মী কার্যসম্পর্কে দক্ষ হওয়ার প্রচেষ্টায় লিপ্ত হয়।
পেশা মধ্যস্তর (Mid Career Stages):
এই স্তরে একজন কর্মী ধাপে ধাপে প্রতিষ্ঠানের নিম্ন পদ থেকে উচ্চ পদে উন্নীত হতে থাকে। পেশার এই স্তরে একজন কর্মীর পেশাগত দক্ষতা পূর্ণতার দিকে চলে আসে এবং এর ফলে প্রতিষ্ঠান তার মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে চায়। তিনি নতুন কর্মীদের কাছ থেকে যথেষ্ট সম্মানও লাভ করে থাকে এবং নতুন কর্মীদের প্রশিক্ষক হিসাবেও ভূমিকা পালন করে থাকে।
পেশার শেষ স্তর (Late Career Stages ) :
একজন কর্মী তার চাকরিজীবনে বিভিন্ন দায়িত্ব পালন শেষে চূড়ান্ত স্তরে উন্নীত হয়। এ সময়ে কর্মী প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে দায়িত্ব পালন করতে পারে। ক্যারিয়ারের শেষ প্রান্ত এসে কর্মী নিজেকে মানসিকভাবে গুটিয়ে ফেলতে শুরু করে এবং কর্মজীবনের ইতি টানার প্রস্তুতি নেয় ।
অবনতি স্তর (Decline Stages):
এই স্তরে এসে কর্মী তার দীর্ঘ কর্মজীবনের শেষে অবসরগ্রহণের প্রস্তুতি নেয়। কর্মীর কর্মদক্ষতা এই সময় হ্রাস পায়। অতীতে সফলতার সাথে প্রতিষ্ঠানে কাজ করলেও নিয়ম বাস্তরবতার দরূন কর্মীকে অবসরের প্রস্তুতি নিতে হয়। প্রতিষ্ঠান এক্ষেত্রে তাকে অবসরে যেতে সহযোগিতা করে।
Prof R. W. Griffin এর ভাষায়, “অবসরে যাওয়ার স্তর হচ্ছে সে সময়কাল যে সময়ে কোন ব্যক্তি অবসরে যাওয়ার পরিকল্পনা করে এবং ক্রমে ক্রমে প্রতিষ্ঠান থেকে নিজেকে মনস্তাত্ত্বিকভাবে গুটিয়ে নিতে শুরু করে।

চিত্র : ক্যারিয়ারের স্তরসমূহ
