আজকে আমাদের আলোচনার বিষয় পেশা উন্নয়নের ধারণা ও সংজ্ঞা
পেশা উন্নয়নের ধারণা ও সংজ্ঞা

পেশা উন্নয়নের ধারণা ও সংজ্ঞা
কর্মজীবন উন্নততর পর্যায়ে এগিয়ে যাওয়ার সোপানকে পেশা উন্নয়ন বলে। পেশার উন্নয়ন একজন কর্মীর শুধু কর্মদক্ষতাই বৃদ্ধি করে না বরং একটি প্রতিষ্ঠানের যাবতীয় কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহায়তা করে। পেশার উন্নয়ন শুধু ব্যক্তির নিজের জন্য বা প্রতিষ্ঠানের জন্যই নয় বরং একটি দেশের অর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
Keith Davis, “career development consist of the personal actions are undertakes to achieve a career plan” অর্থাৎ, কোনো ব্যক্তির ব্যক্তিগত ক্যারিয়ার পরিকল্পনা অর্জনের উদ্দেশ্য গৃহীত ব্যক্তিগত উন্নতি বা কার্যাদি দ্বারা ক্যারিয়ার উন্নয়ন সংগঠিত হয়।
Gary Dessler 4, “Career planning and development is the deliberate process through which a person becomes aware of personal career related attributes and the life long series of stages that contribute to his on her career fulfillment”
অর্থাৎ, ক্যারিয়ার পরিকল্পনা ও উন্নয়ন একটি বিশেষ বিবেচনাপ্রসূত প্রক্রিয়া, যার মাধ্যমে কোনো ব্যক্তি নিজস্ব ব্যক্তিগত ক্যারিয়ারসম্পর্কিত বিষয়সমূহ এবং জীবনব্যাপি বিভিন্ন স্তর সম্পর্কে সচেতন হয়, যাতে তার ক্যারিয়ারের পরিপূর্ণতা লাভে অবদান রাখতে পারে ।
Decenzo Robbins 4, “While organizational career development looks at individuels filling the needs of the organization, individual career development add resses each individual^’s personal work career and other life style issues.” অর্থাৎ, সাংগঠনিক ক্যারিয়ার উন্নয়ন যেখানে প্রতিষ্ঠানের চাহিদা পূরণে ব্যক্তির প্রয়োজনীয়তার প্রতি দৃষ্টি দেয়, সেখানে ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়ন প্রত্যেক ব্যক্তির ব্যক্তিগত কর্ম ক্যারিয়ার এবং অন্যান্য জীবনধর্মী ইস্যুসমূহকে প্রাধ্যান্য দেয় ।

সুতরাং পরিশেষে বলা যায় যে, পেশা উন্নয়নে হলো এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে একজন কর্মী বা নির্বাহী তার নিজের এবং প্রতিষ্ঠানের পেশার সার্বিক মানের উন্নয়ন সাধন করে থাকে ।
