কার্যসম্পাদন মূল্যায়নে অসুবিধা

আজকে আমাদের আলোচনার বিষয় কার্যসম্পাদন মূল্যায়নে অসুবিধা

কার্যসম্পাদন মূল্যায়নে অসুবিধা

 

কার্যসম্পাদন মূল্যায়নে অসুবিধা

 

কার্যসম্পাদন মূল্যায়নে অসুবিধা

কার্যসম্পাদন মূল্যায়নের নানাবিধ সুবিধা থাকলেও কখনও কখনও শ্রমিকের মধ্যে তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। নিম্নে কার্যসম্পাদন মূল্যায়নের অসুবিধা সমূহ আলোচনা করা হলো:

মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা হ্রাস (Decrease wage & other benefits):

অনেক সময় কার্যসম্পাদন মূল্যায়ন কর্মীদের মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা হ্রাসের পথ প্রশস্থ করে দেয়। অদক্ষ কর্মীদের কার্যসম্পাদন মূল্যায়নের পর মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা কমে যায় এবং এর ফলে তাদের জীবন নির্বাহ কষ্টকর হয়ে ওঠে।

নিম্ন শ্রম-ব্যবস্থাপনা সম্পর্ক (Low labor management relation) :

কার্যসম্পাদন মূল্যায়নকে কেন্দ্র করে অনেক সময় মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে নানা মতবিরোধ দেখা যায় এবং তাদের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। সম্পর্কের এরূপ অবনতি ঘটলে মালিকপক্ষ ও শ্রমিক উভয়ই উভয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এরূপ হলে প্রতিষ্ঠানের কার্যপরিবেশ নষ্ট হয় এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা হ্রাস পায় ।

তত্ত্বাবধানে জটিলতা (Complexity in supervision) :

কার্যসম্পাদন মুল্যায়নের পরিধি যত ব্যাপক হবে মূল্যায়নকারীর তত্ত্বাবধানের জটিলতা তত বৃদ্ধি পাবে। পরিধির ব্যাপকতার কারণে মূল্যায়নকারী সকল স্তরে সঠিকভাবে মূল্যায়ন করতে পারেন না এবং অনেক সময় তত্ত্বাবধানের কার্যপরিচালনা করা অসম্ভব হয়ে ওঠে।

অনুন্নত জীবনযাত্রা (Low standard of living):

কার্যসম্পাদন মূল্যায়ন অনেক সময় কর্মীদের জীবনমান নিম্নমুখী করে। কারণ মূল্যায়নের ফলে অদক্ষ কর্মীদের পদাবনতি ও অন্যান্য সুযোগ-সুবিধা হ্রাস পায়। ফরে কর্মীদের জীবনমান নিম্নমুখী হয়ে যায়। আবার কোনো কোনো সময়ে অদক্ষ কর্মীদের মূল্যায়নের পর ছাঁটাই করা হয়, এতে তারা জীবনযাত্রার মানকে ধরে রাখতে ব্যর্থ হয়।

 

জ্যেষ্ঠ কর্মীদের প্রতিক্রিয়া (Reaction of senior employees) :

কার্যসম্পাদন মূল্যায়নের মাধ্যমে অনেক সময় নতুন দক্ষ কর্মীদের পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয় যা প্রতিষ্ঠানের পুরাতন ও জ্যেষ্ঠ কর্মীরা কখনই মনে প্রাণে তা গ্রহন করতে পারে না এবং এর ফলে তারা কাজের প্রতি বিমুখ হয়ে পড়ে।

কম আত্মোন্নয়নের সুযোগ (Less opportuniy for self development):

কার্যসম্পাদন মূল্যায়নের ফলে অনেক সময় অদক্ষ কর্মীদের ছাঁটাই করা হয়। ফলে তারা নিজেদের সংশোধন করা বা মান উন্নয়ন করার সুযোগ পায় না ।

অসন্তুষ্টি সৃষ্টি (Create dissatisfaction):

কার্যসম্পাদন মূল্যায়ন স্বচ্ছ ও নিরপেক্ষ হওয়া আবশ্যক। কার্যসম্পাদন মূল্যায়নের ক্ষেত্রে যদি মূল্যায়নকারী পক্ষপাতিত্ব করে বা কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে তবে তা কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে।

 

কার্যসম্পাদন মূল্যায়নে অসুবিধা

 

মনোবল হ্রাস (Decrease morale ) :

কার্যসম্পাদন মূল্যায়ন অনেক সময় কর্মীদের মধ্যে মনোবল হ্রাসের কারণ হতে পারে। প্রতিষ্ঠানের কর্মীরা তাদের কাজের সঠিক ও নিরপেক্ষ মূল্যায়ন না পেলে কাজ করার উৎসাহ ও উদ্দীপনা হারিয়ে ফেলে এবং নিম্ন মনোবলের অধিকারী হয়। আর নিম্ন মনোবলের অধিকারী কর্মীদের কাছ থেকে তেমন কিছু আশা করা যায় না।

Leave a Comment