আজকে আমাদের আলোচনার বিষয় কার্যসম্পাদন মূল্যায়নের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ
Table of Contents
কার্যসম্পাদন মূল্যায়নের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ

কার্যসম্পাদন মূল্যায়নের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ
Landy ও Farr- সহ বিভিন্ন মনোবিজ্ঞানী বেশ কয়েকটি গবেষণা করে তার ফলাফল পর্যালোচনা করে সফল কার্যসম্পাদন মূল্যায়নের ওপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো নিম্নোক্তভাবে চিহ্নিত করেছেন:
সঠিক ও উপযুক্ত মূল্যায়নকারীর বৈশিষ্ট্য (characteristics of effective appraiser) :
মূল্যায়নকারীর কতগুলো বৈশিষ্ট্য ও গুণাবলি মূল্যায়ন ফলাফলকে প্রভাবিত করে থাকে। মূল্যায়ন কারীর ব্যক্তিত্ব, মূল্যবোধ, মনোভাব, কার্যসম্পাদন মূল্যায়নের দক্ষতা, প্রশিক্ষণ ইত্যাদি বৈশিষ্ট্যের প্রভাব কার্যসম্পাদন মূল্যায়নকে প্রভাবিত করে।
মূল্যায়ন উপযোগী কর্মীর বৈশিষ্ট্যসমূহ (Qualities of appraisee):
কর্মীর বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, পদমর্যাদা, মূল্যায়নকারীর সাথে পূর্ব পরিচয় বা সম্পর্ক ইত্যাদি কার্যসম্পাদন মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে। উপরিউক্ত এইসব বিষয়সমূহ বিবেচনা করে কার্যসম্পাদন মূল্যায়নকারীকে মূল্যায়ন প্রক্রিয়া পরিচালনা করা প্রয়োজন।
সাংগঠনিক উপাদান (Organizational elements):
প্রতিষ্ঠানের কর্মীদের মূল্যায়নের প্রতি দৃষ্টিভঙ্গি, কর্মী প্রশাসন, সাংগঠনিক পুর্নবিন্যাস ইত্যাদির প্রভাবে কার্যসম্পাদন মূল্যায়ন প্রভাবিত হয়।
পরিকল্পনা প্রণয়নের যোগ্যতা (Capacity to fromulate planning ):
পরিকল্পনা প্রণয়নের যোগ্যতা কার্যসম্পাদন মুল্যায়নকে ব্যাপকভাবে প্রভাবিত করে। একজন পদস্থ কর্মকর্তার পরিকল্পনা করার মতো যোগ্যতা আছে কিনা তার ওপর ভিত্তি করে কার্যসম্পাদন মূল্যায়ন করা প্রয়োজন ।
মূল্যায়ন পদ্ধতির প্রয়োগ (Application or implementation of appraisalmethod):
সঠিক কার্যসম্পাদনে মূল্যায়ন পদ্ধতির প্রয়োগ কার্যসম্পাদন মূল্যায়নকে ব্যাপকভাবে প্রভাবিত করে। মূল্যায়ন রেটিং ও পদ্ধতির যথার্থতা, উপযুক্ত-মূল্যায়ন পদ্ধতির ওপর নির্ভরযোগ্যতা ইত্যাদি কার্যকর কার্যসম্পাদন মূল্যায়নের ওপর প্রভাব বিস্তার করে ।

সিদ্ধান্ত গ্রহণের মতো যোগ্যতা (Ability to take decision) :
একজন ব্যবস্থাপককে অনেক সময় জটিল বিষয়েও সিদ্ধান্ত স্বল্প সময়ের মধ্যে নিতে হয়। ব্যবস্থাপকদের দ্রুত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কার্যসম্পাদন মূল্যায়নকে এবং ফলাফলকে প্রভাবিত করে। সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে ব্যবস্থাপকে কতটুকু সফলতা অর্জন করছেন তাও গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।
