বাংলাদেশে ব্যবহৃত কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি

আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশে ব্যবহৃত কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি

বাংলাদেশে ব্যবহৃত কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি

 

বাংলাদেশে ব্যবহৃত কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি

 

বাংলাদেশে ব্যবহৃত কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি

বাংলাদেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি একই ধরনের নয়। সাধারণত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীদের কার্যসম্পাদন মূল্যায়নের জন্য বার্ষিক গোপনীয় প্রতিবেদন (Annual Confidential Report) পদ্ধতি অনুসরণ করা হয়।

গোপনীয় প্রতিবেদনে সাধারণত যেসব বিষয়ের মূল্যায়ন করা হয় তা হলো কর্মীর কার্যসম্পর্কিত জ্ঞান ও দক্ষতা, ঝোঁক ও প্রবণতা, যোগ্যতা, আনুগত্য, বুদ্ধিমত্ত্বা, সততা ও নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, উদ্যোগ, আচরণ ও নেতৃত্ব, সহযোগিতা, সামর্থ্য, কাজের প্রতি মনোভাব, বিশ্বস্ততা, কার্যের উপস্থিতি, প্রশিক্ষণ, ব্যক্তিত্ব ও দায়িত্ববোধ ইত্যাদি।

তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে খুব কম প্রতিষ্ঠানই কার্যসম্পাদন মূল্যায়নের জন্য বার্ষিক গোপনীয় পদ্ধতি ব্যবহার করে থাকে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে মূলত মালিকের ইচ্ছে অনুযায়ী কার্যসম্পাদন পদ্ধতি অনুসরণ করা হয় ।

সরকারি প্রতিষ্ঠানগুলোতে সাধারণত প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়োজিত এরূপ ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট থেকে তার অধস্তন কর্মকর্তা-কর্মচারীর কার্যসম্পাদন মূল্যায়ন প্রতিবেদন বার্ষিক গোপনীয় প্রতিবেদন (Annual confidential Report) আকারে সংগ্রহ করা হয়ে থাকে। বার্ষিক গোপনীয় প্রতিবেদনে (ACR)

এ মূলত ১০০ নম্বরের ভিত্তিতে কর্মীর মূল্যায়ন করা হয়ে থাকে এবং এই ১০০ নম্বর এর ওপর ভিত্তি করে বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) অসাধারণ, অত্যুত্তম, উত্তম, চলতি মান ও চলতি মানের নিম্ন এই পাঁচ ভাগে ভাগ করা হয়। নম্বর সহ এই পাঁচটি ভাগ নিম্নে উল্লেখ করা হলো:

প্রাপ্ত নম্বর ৯৫ থেকে ১০০ পর্যন্ত – অসাধারণ

প্রাপ্ত নম্বর ৮৪ থেকে ৯৪ পর্যন্ত – অত্যত্তম

প্রাপ্ত নম্বর ৬১ থেকে ৮৪ পর্যন্ত – উত্তম

প্রাপ্ত নম্বর ৪১ থেকে ৬০ পর্যন্ত – চলতি মান

প্রাপ্ত নম্বর ৪০ থেকে তার নীচে চলতি মানের নিম্ন

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কার্যসম্পাদন মূল্যায়ন বছরে একবারই করা হয়ে থাকে। বার্ষিক গোপনীয় প্রতিবেদন (Aunnal Confidendital Report) এর মূল্যায়ন প্রতিবেদন বা ফরম মোট ৮টি অংশে বিভক্ত। মূল্যায়ন প্রতিবেদন বা ফরম এর এই ৮টি অংশের মধ্যে শুধু ২য় অংশ কর্মকর্তা বা কর্মচারী নিজেরাই পূরণ করে থাকে। অন্য অংশগুলো প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারীরা নিজেরা পূরণ করতে পারবে না।

 

বাংলাদেশে ব্যবহৃত কার্যসম্পাদন মূল্যায়ন পদ্ধতি

 

বার্ষিক গোপনীয় প্রতিবেদন (ACR) এর মূল্যায়ন পদ্ধতি অনেক নিয়মতান্ত্রিক হওয়ার পরও এটি শতভাগ ত্রুটিমুক্ত বা শতভাগ নির্ভরযোগ্য বা সঠিক একথা বলা যাবে না ।

Leave a Comment