কৌশলগত মানব সম্পদ বনাম চিরাচরিত মানব সম্পদ

আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব সম্পদ বনাম চিরাচরিত মানব সম্পদ । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১ এর অন্তর্গত।

কৌশলগত মানব সম্পদ বনাম চিরাচরিত মানব সম্পদ ।

 

কৌশলগত মানব সম্পদ বনাম চিরাচরিত মানব সম্পদ

 

কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা ও চিরাচরিত মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে বিভিন্ন দিকে পার্থক্য বিদ্যমান। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সমগ্র ক্ষেত্রের মানব সম্পদ নিয়ে কাজ করে এবং কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করে। অপরদিকে চিরাচরিত মানব সম্পদ ব্যবস্থাপনা শুধুমাত্র রৈখিক কর্মীদের ব্যাপারেই চিন্তা- ভাবনা করে থাকে । যাই হোক, এ দুয়ের মধ্যে পার্থক্যসমূহ নিচে তুলে ধরা হলোঃ-

পার্থক্যের বিষয় বস্তু

১। পরিকল্পনা ও কৌশল প্রণয়ন (Planning and Strategy Formulation)

২। কর্তৃত্ব (Authority)

৩। পরিধি (Scope)

৪ । সিদ্ধান্ত গ্রহণ (Decision Making )

৫। অন্তর্ভুক্তকরণ (Integration)

৬। সমন্বয় (Coordination )

৭। দীর্ঘমেয়াদি উদ্দেশ্য বিবেচনা (Focus on Long-term Objectives)

 

কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা

১। প্রতিষ্ঠানের সার্বিক কৌশলগত পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণ করে ও কোম্পানির কৌশলের সাথে মানব সম্পদ       কার্যক্রমকে সংযুক্ত করে।

২। উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের উচ্চ মর্যাদা ও কর্তৃত্ব রয়েছে এ ক্ষেত্রে।

৩। এর পরিধি ব্যাপক । কারণ এটি প্রতিষ্ঠানের সকল ব্যবস্থাপক ও কর্মীদের | সাথে সংশ্লিষ্ট।

৪ । এটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের সাথে | সংশ্লিষ্ট।

৫। এটি মানব সম্পদ সংক্রান্ত কার্যক্রম ছাড়াও প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমের সাথে সম্পৃক্ত।

৬। এটি প্রতিষ্ঠানের মানব সম্পদ সংক্রান্ত সমস্ত কার্যক্রমের সাথে সমন্বয় সাধন করে, যেমন-কর্মী সংগ্রহ,

প্রশিক্ষণ, চাকুরির সমান সুযোগ ইত্যাদি ।

৭। এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি উদ্দেশ্য অর্জনের জন্য মানব সম্পদ কর্মসূচি প্ৰণয়ন করে থাকে। ফলে এটি

আন্তর্জাতিকভাবে মানব সম্পদ সংক্রান্ত বিভিন্ন সমস্যা মোকাবিলা করে থাকে ।

চিরাচরিত মানব সম্পদ ব্যবস্থাপনা

১। এটি শুধু রৈখিক পরিকল্পনা প্রণয়নের সাথে সম্পৃক্ত।

২। এ ক্ষেত্রে কর্মকর্তাদের কর্মকর্তাদের মধ্যম পর্যায়ের মর্যাদা ও কর্তৃত্ব রয়েছে।

৩। এর পরিধি ছোট। কারণ এটি শুধু নির্দিষ্ট বা ঘন্টাভিত্তিতে কর্মরত কর্মীদের নিয়ে কাজ করে ।

৪ । এটি শুধু সাধারণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

৫। এটি প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমের | সাথে খুব স্বল্প পরিমাণে সম্পৃক্ত।

৬। এটি মানব সম্পদের সকল কার্যক্রমকে সমন্বয় করে না ।

৭। এটি শুধু প্রতিষ্ঠানের অভ্যন্তরীন | মানব সম্পদ সংক্রান্ত সমস্যা নিয়ে কাজ করে এবং স্বল্পমেয়াদি উদ্দেশ্য

অর্জনের জন্য কাজ করে থাকে |

 

কৌশলগত মানব সম্পদ বনাম চিরাচরিত মানব সম্পদ

 

Leave a Comment