আজকে আমাদের আলোচনার বিষয় কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা তত্ত্বের বাস্তব বা প্রায়োগিক প্রভাব । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ১ এর অন্তর্গত।
কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা তত্ত্বের বাস্তব বা প্রায়োগিক প্রভাব

কর্মীদের মনোজগৎ নিয়ে গবেষণাকারী বিখ্যাত গবেষক ডগলাস ম্যাকগ্রেগর (Douglas McGragor) বলেছেন যে, বাস্তবে কোন ভালো তত্ত্ব নেই। কারণ প্রতিটি জিনিস বার বার গবেষণা ও পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে পূর্ণতা লাভ করে। আর এ০ গবেষণার কোনো শেষ নেই। বিশেষ করে কৌশলগত মানব সম্পদ তত্ত্ব সম্পূর্ণ গবেষণা ও পরীক্ষানিরীক্ষার উপর নির্ভর করে এবং এক পর্যায়ে এসে সাধারণ জ্ঞান প্রয়োগ করতে হয়।
এ তত্ত্বের প্রধান ইস্যু হলো মানুষ, যা প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা দ্বারা প্রভাবিত হয়। এটি মানুষকে পরিচালনার জন্য যৌক্তিক ও জ্ঞাত কৌশল উন্নয়ন ও বাস্তবায়নের ভিত্তি প্রদান করে; যা প্রতিষ্ঠান পরিবর্তিত পরিস্থিতিতে কার্যে প্রয়োগ করে । এ পর্যায়ে ব্যবসায় ও মানব সম্পদ কৌশল এবং রৈখিক মানব-সম্পদ কৌশল একত্র হয়ে কাজ করে। এটি বলে দেয় যে,
- টেকসই প্রতিযোগিতামূলক সুবিধা নির্ভর করে যথার্থ সম্পদ ও সক্ষমতার উপর; যা প্রতিষ্ঠানকে তার পরিবেশে প্রতিযোগিতায় আনতে পারে। ( Daron- 2001 )
- কোনো প্রতিষ্ঠানে তার প্রতিযোগী প্রতিষ্ঠানের চেয়ে উচ্চতর যোগ্য কর্মী রয়েছে, এ নিশ্চয়তা বিধানের মাধ্যমে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন করা যায়। (Purcell etal, 2003)
- ফলপ্রসূভাবে মানবসম্পদ ব্যবস্থাপনার উপর ভিত্তি করে প্রতিযোগিতামূলক সুবিধা অর্জিত হলে তা নকল করা কঠিন। (Barney-1991)
- প্রতিষ্ঠানের পক্ষে একটি চ্যালেঞ্জ হলো এটি নিশ্চিত করা যে, তাদের প্রয়োজনীয় মেধাবী কর্মীদেরকে অনুসন্ধান, একত্রীকরণ, পারিশ্রমিক প্রদান ও সংরক্ষণের সক্ষমতা রয়েছে। (Ulrich-1998 )
- অন্যান্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করলে কী ঘটতে পারে, এটি নিশ্চিত না হয়ে তথাকথিত “সর্বোৎকৃষ্ট পন্থা” অনুসরণ করা ঠিক নয় ।
- সর্বোৎকৃষ্ট উপযুক্ততা অসম্ভব হয়ে দাঁড়ায় যখন পরিবর্তনশীল চলকসমূহ একত্র করে মডেলে আনা যায় না এবং এগুলি একটির সাথে আরেকটি সংযুক্ত করা কঠিন। কারণ, এদের একটির পরিবর্তনে অন্যটির উপর প্রভাব পড়ে (Purcell 1999) ।
- মানব-সম্পদের বিভিন্ন ধরনের পদ্ধতি উন্নয়ন ও বাস্তবায়নের মাধ্যমে অর্থাৎ একত্রিতকরণ (Bundling) এর মাধ্যমে উন্নত কার্যসম্পাদন অর্জন করা সম্ভব। বিভিন্ন পদ্ধতি একত্রীকরণের ফলে এগুলোকে পরস্পর সম্পর্কিত Set করা যায় এবং একে অপরের শক্তি হিসেবে কাজ করে।

