কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনায় সার্বিক মানব সম্পদ কৌশল

আজকে আমাদের আলোচনার বিষয় সার্বিক মানব সম্পদ কৌশল । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৩ এর অন্তর্গত।

সার্বিক মানব সম্পদ কৌশল

 

সার্বিক মানব সম্পদ কৌশল

 

সার্বিক কৌশল কর্মীদের সম্পর্কে প্রতিষ্ঠানের সাধারণ মনোভাব বর্ণনা করে যে, কীভাবে কর্মীদেরকে পরিচালনা ও উন্নয়ন সাধন করা উচিত এবং তাদেরকে প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট ও প্রতিষ্ঠানের প্রয়োজনে ধরে রাখার জন্য কী পদক্ষেপ গ্রহণ করা যায়। এর মাধ্যমে যত দূর সম্ভব নিশ্চিত হওয়া যায় যে, কর্মীরা প্রতিষ্ঠানের প্রতি অঙ্গীকারাবদ্ধ, প্রণোদিত এবং কাজের প্রতি অঙ্গীকার বদ্ধ থাকে। চার ধরনের সার্বিক কৌশল রয়েছে, যেমন:

১। প্রথমত মানব সম্পদ ব্যবস্থাপনার জন্য নতুন ও উন্নয়নশীল, বিপ্লবী ও সম্ভাব্য অকৃত্রিম বোধগম্য একটি পন্থা প্রয়োজন । এটি ব্যবসায় কৌশল, প্রতিষ্ঠানের জীবনচক্রে এর অবস্থান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন পক্ষের মধ্যে (Prospector, defender or analyser) সমন্বয় ইত্যাদি বিষয় দ্বারা প্রভাবিত হয়। এটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জ্যেষ্ঠ ব্যবস্থাপক ও মানব সম্পদ প্রধানসহ বিভিন্ন পক্ষের দৃষ্টিভঙ্গি, ব্যবস্থাপনা ধরন দ্বারা প্রভাবিত হয়। তাদের প্রভাব নির্ভর করে পদ ও যোগ্যতার উপর ।

 

২। লক্ষ্য ও উদ্দেশ্যের সাধারণ বর্ণনা যা থেকে নির্দিষ্ট কৌশল স্থির করা যায়। তারা প্রতিষ্ঠানের সার্বিক উৎপাদনশীলতার সাথে সংশ্লিষ্ট হবে এবং মানব সম্পদের সুবিধা অর্জন করবে। Boxall and Purcell বলেন, “প্রতিষ্ঠানে ভালো প্রক্রিয়া দ্বারা ভালো কর্মী নিয়োগ করতে হবে এবং কাজের বিস্তৃত পরিসর তৈরি করতে হবে।”

৩। সুনির্দিষ্ট ও স্পষ্টভাবে পরিকল্পনা করতে হবে, যা মানব সম্পদ প্রয়োগের অনেক পন্থা নির্দেশ করে এবং একটি সহজ ও যৌক্তিক মানব সম্পদ ব্যবস্থার উন্নয়ন করে ।

৪। সার্বিক মানব সম্পদ ব্যবস্থাপনাকে সতর্কতার সাথে চালু করতে হবে, যেমন- উচ্চ কার্যসম্পাদন ব্যবস্থাপনা, উচ্চ সংশ্লিষ্টতা ব্যবস্থাপনা এবং উচ্চ অঙ্গীকার ব্যবস্থাপনা প্রভৃতি ।

 

সার্বিক মানব সম্পদ কৌশল

Leave a Comment