আজকে আমাদের আলোচনার বিষয়মানব সম্পদ কৌশল স্থাপন বা নির্ধারণ । যা বাউবি ওএসএমবিএ ২২০১ কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনা – ইউনিট ৩ এর অন্তর্গত।
মানব সম্পদ কৌশল স্থাপন বা নির্ধারণ

কৌশল সবসময় ছোট করে সারাংশ আকারে প্রণীত হয়ে থাকে। এটিকে উদ্দেশ্যের আলোকে কর্মসূচিতে রূপান্তর করে স্পষ্টভাবে বা বিশদ ভাবে উল্লেখ করতে হবে। এক্ষেত্রে এটি বলা যাবে না যে, “আমাদেরকে এখানে সেখানে যেতে হয় কিন্তু কীভাবে যেতে হবে, তা আমরা জানি না বা চিন্তা করি না।” তবে কৌশলসমূহ কার্যে বাস্তবায়ন করা খুব সহজ কাজ
নয়।
কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনাকে নানাভাবে ছোট করে দেখা হয়, যেমন: কখনো মনে করা হয় যে, এটি সাধারণ কিছু ধারণা ছাড়া আর কিছু নয়, আবার অনেকসময় এটিকে স্বল্পমেয়াদি পরিকল্পনা মনে করা হয়। এটি অবশ্যই জোর দিতে হবে যে, মানব সম্পদ কৌশল শুধুই কর্মসূচি বা পলিসি নয়।
এটিকে অবশ্যই মানব সম্পদ বিভাগ কর্তৃক গুরুত্বপূর্ণ বলে মনে করতে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় বলে কয়ে কৌশল প্রণীত হয় না। কৌশলগত মানব সম্পদ ব্যবস্থাপনার সমস্যা উল্লেখ করেছেন Gratton ও তার সহযোগীরা, তা হলো “প্রায়ই দেখা যায় যে, কৌশলে বলা হয় কী অর্জন করতে হবে এবং বাস্তবে কী ঘটছে এ দুয়ের মধ্যে ব্যবধান (gap) সৃষ্টি হয়।
এ ব্যবধান তৈরিতে যে সকল উপাদান অবদান রাখে Gratton ও তাঁর সহযোগীরা তা চিহ্নিত করেন। সেগুলো হলো:
(i) বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে প্রবণতা হলো, তাঁরা তাদের ক্ষেত্রে প্রযোজ্য মনে করে এমন গ্রহণ করে, এর বাইরে নয় ।
(ii) দীর্ঘদিন ধরে কাজ করছে এমন কর্মীদের প্রবণতা হলো, পুরানোটাকেই ধরে রাখা। জটিল বা অস্পষ্ট উদ্যোগকে কর্মীরা নাও বুঝতে পারে বা বড় প্রতিষ্ঠানের কর্মীরা এটিকে অন্যভাবে নিতে পারে ।
(iii) নিয়মিত তালিকায় নেই এমন উদ্যোগকে গ্রহণ করানো খুবই কঠিন।
(iv) কর্মীরা সেই উদ্যোগের প্রতি খুবই উগ্র মনোভাব পোষণ করে যা প্রতিষ্ঠানের মূল পরিচয়ের সাথে সাংঘর্ষিক হয়। যেমন- হঠাৎ করে কর্মী ছাঁটাই করলে ।
(v) উদ্যোগকে হুমকি হিসেবে দেখলে ।
(vi) প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল ও মূল্যবোধের মধ্যে অমিল থাকলে ।
(vii) জ্যেষ্ঠ ব্যবস্থাপনাকে কতটুকু বিশ্বাস করা যায় ।
(viii) আমলাতান্ত্রিক সংস্কৃতিতে কোনো পরিবর্তনে আগ্রহ জাগে না ।
(ix) চলমান প্রক্রিয়া উদ্যোগকে কতটুকু স্থায়ী রূপ দিতে পারবে।
(vi) বাস্তবায়ন প্রকল্প ব্যবস্থাপনা ।
(vii) অনুগমন ও অগ্রগতি মূল্যায়ন খাতে প্রয়োজনে সংশোধন করা যায় ৷

