মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা

আজকে আমাদের আলোচনার বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা

মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা

একটি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য দক্ষ জনশক্তির কোনো বিকল্প নাই। আর এই দক্ষ জনশক্তি তৈরি করাই হলো মানব সম্পদ ব্যবস্থাপনার প্রধান কাজ। মানব সম্পদ হচ্ছে একটি প্রতিষ্ঠানের চালিকা শক্তি। তাই এই সম্পদের বাছাই, নিয়োগ, উন্নয়ন এবং সর্বোপরি রক্ষণাবেক্ষণ একটি প্রতিষ্ঠানের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাই উপরের আলোচনার ভিত্তিতে মানব সম্পদ ব্যবস্থাপনাকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে সংগঠনের মানবীয় উপাদান তথা কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, প্রশিক্ষণ, প্রেষণাদান, মজুরি ও বেতন নির্ধারণ, পরিচালনার নীতি প্রনয়ণ ও বাস্তবায়ন ইত্যাদি সম্পর্কিত কার্যাবলির ব্যবস্থাপনাই হলো মানব সম্পদ ব্যবস্থাপনা।

এছাড়াও মানব সম্পদ ব্যবস্থাপনার অন্যতম দায়িত্ব হলো সংগঠনের সাথে সম্পৃক্ত মানবীয় উপাদানগুলোর জন্য সুষ্ঠু ও যথাযথ পরিচালনার নীতি ও পদ্ধতি নির্ধারণ, কর্মপরিধি স্থিরকরণ, আন্তঃশ্রমিক সম্পর্কের উন্নয়ন, শ্রমিক কর্মীদের প্রয়োজনীয় অভাবপূরণ ও সার্বিক তত্ত্বাবধান নিশ্চিতকরণ।
বিভিন্ন বিশেষজ্ঞগন মানব সম্পদ ব্যবস্থাপনাকে নানাভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে উল্লেখযোগ্য কয়েকটি সংজ্ঞা দেওয়া হলোঃ-

১। R. W. Griffin এর ভাষায় “Human Resource Management is the set of organizational activites directed at attracting developing and mantaining an effective workforce.” অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে সাংগঠনিক কার্যক্রমে নির্দেশিত একটি ফলপ্রসূ কর্মশক্তির আকর্ষিতকরণ, উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণের সমষ্টি ।

২। Gary Desslar 4, “The policies and practice one needs to carry out the “people” of human resource aspects of a management position, including recruiting, screening, training, rewarding and appraising”. (কর্মী নির্বাচন, বাছাই, প্রশিক্ষণ, পুরষ্কার এবং মূল্যায়নের জন্য কতগুলো নীতি ও তার প্রয়োগ যা কর্মরত “মানুষ” বা মানব সম্পদের বিভিন্ন দিক বিশ্লেষণের জন্য প্রয়োজন তাকে মানবসম্পদ ব্যবস্থাপনা বলে।”

৩। David A. Decenzo 3 S. P. Robbins এর মতে, Human Resource Management (HRM) is concerned with the people dimension in management. It is a proccess consisting of the acquisition, development, motivation and maintenace of human resources.” অর্থাৎ ব্যবস্থাপনায় মানবসম্পর্কিত দিক হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এটি মানব সম্পদের সংগ্রহ, উন্নয়ন, প্রেষণা ও সংরক্ষণ সমন্বয়ে গঠিত একটি প্রক্রিয়া।”

Robert Kreitner,” Human Resource Management involves the planning,acquisition and development of human resources necessary for organizational success. ” অর্থাৎ প্রতিষ্ঠানিক সফলতার জন্য প্রয়োজনীয় মানব সম্পদের পরিকল্পনা, সংগ্রহ এবং উন্নয়নের সাথে মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পৃক্ত।

 

Milkovich Boudreu, Human Resource Management is a series of decisions that affect the relationship between employees and employers; it affects many constituencies and is intended to influence the effectiveness of employees and employers. “অর্থাৎ, মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে একটি সিদ্ধান্তমালা যা কর্মী ও কর্মকর্তাদের মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে। এটি অনেকগুলো উপাদানকে প্রভাবিত করে এবং প্রতিষ্ঠানের কর্মী ও কর্মকর্তাবৃন্দের ফলপ্রসূতায় প্রভাব বিস্তার করতে সক্ষম হয়”।

Bartol Martin 4, Human Resource Management is the management of various activities designed to enhance the effectiveness of an organisation’s workforce in achieving organizational goals. “অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা হচ্ছে ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমের একটি রূপরেখা যা সংগঠনের কর্মশক্তির ফলপ্রসূতা বৃদ্ধি করে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে সহায়তা করে”।

Dale yoder 4, “Human Resource Mangement is the phase of management which deals with the effective control and use of manpower as distinguished from other sources of power. ” ব্যবস্থাপনার যে অংশটি মানব সম্পদের যথাযথ ব্যবস্থার ও নিয়ন্ত্রণ নিশ্চিতকরণের সাথে জড়িত তাকেই মানব সম্পদ ব্যবস্থাপনা বলা হয়”।

H. R. Lari এর ভাষায়, “Human Resource Management is related with recruitment, selection, remuneration, security, labor relations and different employee services. “অর্থাৎ, মানব সম্পদ ব্যবস্থাপনা কর্মীদের সংগ্রহ, নির্বাচন, পারিতোষিক প্রদান, নিরাপত্তা নিশ্চিতকরণ, শ্রম ব্যবস্থাপনা সম্পর্কের উন্নয়ন এবং বিভিন্ন রকম কর্মী সেবার সাথে সম্পৃক্ত।

Skinner Ivancevich, “Human Resource can be defined as the process of accomplishing organizational objective by acquiring,retaining, terminating, developing and properly using the human resources in an organization.” অর্থাৎ, সাংগঠনিক উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে মানব সম্পদ সংগ্রহ, সংরক্ষণ, প্রত্যাহার, উন্নয়ন এবং একটি প্রতিষ্ঠানের এর সঠিক ব্যবহারের প্রক্রিয়াকে মানব সম্পদ ব্যবস্থাপনা বলে” ।

 

মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা ও সংজ্ঞা

 

প্রকৃত পক্ষে সংগঠন বা শিল্প প্রতিষ্ঠানের মূল লক্ষ্য অর্জনের জন্য উন্নত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ দক্ষ জনশক্তিই একটি প্রতিষ্ঠানের মূল চালিকাশক্তি ও সবচেয়ে মূল্যবান সম্পদ।

Leave a Comment